Thursday, September 10, 2026
Homeজাতীয়ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৯ জন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৯ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১৪ জুন) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। সেখানে একদিনেই ১০১ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে শনাক্ত হয়েছে আরও ২৮ জন। ঢাকার সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ৫ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে সর্বমোট ৫৭৫ জন মারা গিয়েছিলেন। আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছিলেন ১ লাখ ৪০ জনের বেশি।

জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মশার প্রজননস্থল ধ্বংস করা না গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই ব্যক্তিগত এবং সামাজিকভাবে সচেতন থাকার বিকল্প নেই।

সরকারি পর্যায়ে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি নাগরিকদেরও নিজেদের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে একযোগে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সচেতনতা, সতর্কতা এবং সঠিক পদক্ষেপই পারে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে—এমন মত বিশেষজ্ঞদের।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ডেঙ্গু

RELATED NEWS

Latest News