Thursday, April 2, 2026
Homeজাতীয়বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভাসমান ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভাসমান ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

সেন্ট মার্টিনের পশ্চিমে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া ট্রলার ও জেলেদের উদ্ধার; খাদ্য ও চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদক | ২ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসমান অবস্থায় থাকা ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সেন্ট মার্টিন লাইটহাউস থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল পশ্চিমে নিয়মিত টহল চলাকালীন নৌবাহিনীর একটি দল তাদের দেখতে পায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধারকৃত জেলেরা গত ২৭ মার্চ থেকে সমুদ্রের মাঝখানে আটকা পড়েছিলেন। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা দিকভ্রান্ত হয়ে পড়েন। এই দীর্ঘ সময়ে তাদের কাছে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়, যা তাদের শারীরিক অবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল।

উদ্ধার অভিযান ও সহায়তা নৌবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে ট্রলারটির কাছে পৌঁছায় এবং সকল জেলেকে নিরাপদে উদ্ধার করে। এরপর তাদের সেন্ট মার্টিনে অবস্থিত নৌবাহিনীর ফরওয়ার্ড বেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত সকল জেলে বর্তমানে সুস্থ রয়েছেন। বুধবার (১ এপ্রিল) আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের জলসীমা রক্ষা, মৎস্যজীবী ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নীল অর্থনীতির (Blue Economy) বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরনের টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকে।

RELATED NEWS

Latest News