Saturday, January 31, 2026
Homeরাজনীতিশেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪১ সদস্যের এই কমিটির কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় হাই কমান্ডের সিদ্ধান্তে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এ বি এম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে গঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

তবে ঠিক কী কারণে এই আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে কিংবা জেলা কমিটির পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করা হয়নি।

দলের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখতেই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

RELATED NEWS

Latest News